ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

বঙ্গবন্ধু টানেলেও থাকছে না পায়ে হাঁটা ও মোটরসাইকেল চলাচলের সুযোগ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  2:08 PM

news image

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রতিদিন চলাচল করবে ১৭ হাজারের বেশি গাড়ি। থাকছে না হেঁটে চলাচলের কোনো সুযোগ। সেই সঙ্গে দুই চাকার বাহন, কোনো গ্যাস বহনকারী গাড়ি টানেলে ঢুকতে পারবে না। এদিকে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। জানা গেছে, আগামী অক্টোবরের শেষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একাংশ। পুরোপুরি চালু হবে ডিসেম্বরেই এক সমীক্ষা অনুযায়ী, টানেল চালু হলে বছরে ৬৩ লাখ গাড়ি চলাচল করতে পারে।

সে হিসাবে দিনে চলাচল করবে ১৭ হাজারের বেশি গাড়ি। টানেলে হাঁটা, সাইকেল, মোটরসাইকেল ও কোনো ধরনের গ্যাস নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না বলে জানান প্রকল্প পরিচালক হারুনুর রশিদ। টানেলে যেসব গাড়ি চলাচল করবে সেগুলোর গতিসীমা নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, টানেলে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। টানেলের কাজ ইতোমধ্যে ৮৭ শতাংশ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে ১১ হাজার কোটি টাকা। গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৬ জুন ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। পরে সেতুতে বেপরোয়াভাবে অধিক মোটরসাইকেল চলাচল শুরু করে, ঘটে দুর্ঘটনাও। মোটরসাইকেলের বেপরোয়া গতি থাকায় দুই তরুণ ওই দিনই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর সেতুর পরিবেশ নিয়ন্ত্রণে আনতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা এখনো চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম