ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বঙ্গবন্ধুর সমাধিতে ববি পরিবারের শ্রদ্ধা নিবেদন

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২,  10:45 PM

news image

ক্যাপসনঃ বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


মাছউদ শিকদার: শোকার্দ্র আগস্ট উপলক্ষে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবার। শোক দিবসে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগে সদ্য যোগদানকৃত শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপ-রেজিষ্ট্রার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সকলকে সাথে নিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে তিনি সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম