ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নব নির্বাচিত বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

#

০৮ জুলাই, ২০২৩,  6:30 PM

news image

মাছউদ শিকদার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে নবনির্বাচিত কাউন্সিলর ও সহস্রাধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শপথ গ্রহণের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শনিবার সকাল ৮ টায় বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের সামনে থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে একযোগে নবনির্বাচিত বিসিসি'র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ৩০ টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের সাথে স্থানীয় সাংসদ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি'র নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৭ হাজার নেতাকর্মীরা এই বহরে যুক্ত হয়ে শোডাউনের মধ্য দিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় পৌঁছান। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সাথে ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম