ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রকৌশলী দেলোয়ার হোসেনের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  1:03 PM

news image

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মুজমদারকে ২ বছর মেয়াদে এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে তিনি ৩২ নম্বর ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রম্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের প্রতি এবং ৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ সপরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মহান আলস্নাহর কাছে সবার সুখ ও শান্তি কামনা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেটোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম