ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  9:57 AM

news image

লাল-সবুজের ঝাণ্ডা ওড়ানো বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর একে একে আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ সহ অন্যান্য সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীর পিতার কল্যাণেই আজ আমরা মুক্ত হাওয়ায় বিচরণ করছি। তার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, যারা জাতির পিতার জন্মদিন পালন করেনা তারা দেশদ্রোহী। তাদের পালন না করাতে দেশের কোন ক্ষতি হবেনা। তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে জাতিকে জানতে হবে। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। এর ফলে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম