ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকে অস্বীকারের নামান্তর : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  12:54 PM

news image

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকেই অস্বীকার করার নামান্তর।’শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর সকালে আজ রাজধানীর ধানমণ্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।  বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাছান মাহমুদ বলেন,

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই পাঁচ হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে প্রথম বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তার সুপ্রতিষ্ঠা।’ মন্ত্রী বলেন, ‘সমস্ত সাম্প্রদায়িকতাকে উপড়ে ফেলে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নির্মূল করে বঙ্গবন্ধুর ও তাঁর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোই আজকের শপথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম