ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  1:13 PM

news image

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।  বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, নিহত আব্দুল মজিদ জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন। তিনি আরও জানান, রাত সাড়ে তিনটার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় আব্দুল মজিদ নিহত হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার হয়। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। নিহত মজিদ ভবঘুরের মতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এবং মানসিক রোগেও ভুগছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম