ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

বগুড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:32 AM

news image

বগুড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মোকামতলা চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার এবং কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন। গুরুতর আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি কুহেলীর স্বামী। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলী জাহান জানান, প্রাইভেট কারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেট কারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুহেলী ও সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী এএসআই রকিবুল হাসান বলেন, নিহত দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম