ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

বগুড়ায় ট্রাকচাপায় আইনজীবী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  1:58 PM

news image

বগুড়ায় ট্রাকচাপায় মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি আমবার হোসেন জানান, মাহবুবুর রহমান মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন।

পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় সড়কে স্পিডব্রেকারে গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক (সিলেট ড-১১-২১৬৭) মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর রহমান মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও হেলপার। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। বগুড়া বার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমানের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে রোববার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম