ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বগুড়ায় জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২৬,  10:48 AM

news image

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে তারাবির নামাজের পর সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার সেই বিরোধের সূত্র ধরে রাতে তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে চয়ন রাজভরকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জামিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের প্রমাণ পাওয়া গেছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম