ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বগুড়ায় এসিড নিক্ষেপে ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৩ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২২,  1:08 PM

news image

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কর্মকার পাড়ায় একটি বাড়িতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপে করেছে। এসিডে ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।  এসিডে দগ্ধরা হলেন সুখানপুকুর ইউনিয়নের কর্মকার পাড়ার দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), দুলাল কর্মকারের ছেলের বউ বিনা রায় (২০) এবং তার নাতি তিন মাসের শিশু সূর্য রায়। পুলিশ ও স্থানীয়রা জানান,

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা দগ্ধ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্নে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে গাবতলীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ খবর পাওয়ার পর থেকে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এসিড দগ্ধ ও তাদের পরিবারের লোকেরা ঢাকায় চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা দিতে বিলম্ব করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম