ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বগুড়ায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩,  2:37 PM

news image

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর চারটার দিকে সদর উপজেলার গাবতলী-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম ও অজ্ঞাত এক বৃদ্ধ। আহতেরা হলেন- সিএনজি চালক বাদশা মিয়া এবং সেনা সদস্য পলাশ মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও বৃদ্ধ নিহত হন। আহত অবস্থায় সিএনজি চালক ও আরেক যাত্রী সেনা সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনুজ্জামান আরও জানান, সিএনজি জব্দ আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম