ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  11:21 AM

news image

বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বিক্ষোভে নেমেছেন কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানার শ্রমিকেরা। সোমবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে। কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই, দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। তবে বকেয়া বেতন ছাড়াও ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, সকাল থেকে বেতনের দাবিতে কেয়া নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম