ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  12:31 PM

news image

বকেয়া বেতন ও ছুটি ভাতার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে স্টাইল ক্রাফট নামের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জুন ও জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া গত দুই বছরের ছুটি ভাতাও দেয়নি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে দুপুরে কারখানা কর্মকর্তা ও মালিক পক্ষ কারখানা থেকে চলে যান। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম