ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বইমেলায় নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  2:14 PM

news image

অমর একুশে বইমেলায় লেখক-প্রকাশকরা কোনো ধরনের হুমকি মনে করলে তা পুলিশকে জানাতে বলেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আমাদের জানালে আমরা ব্যবস্থা নেবো। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বইমেলায় নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এই কমিশনার। তিনি বলেন, বইমেলায় কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে আমরা এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগছি না। বইমেলায় সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, লেখক-পাঠক ও দর্শনার্থীরা যেন কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি মনে না করেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। উস্কানিমূলক বক্তব্য ও লেখার বিষয়ে তিনি বলেন, কেউ যেন উস্কানিমূলক বই প্রকাশ না করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে না লেখে। এ বিষয়ে আমাদের সাইবার ইউনিট কাজ করবে‌। এদিকে বুধবার (১ ফেব্রুয়ারি) বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রস্তুতি প্রায় শেষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম