ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বংশালে রিকশা থেকে পড়ে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  10:04 AM

news image

রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান জানান, তারা ভোলা থেকে লঞ্চে সদরঘাটে আসে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। পরে তারা রিকশায় উঠে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসের দিকে যাচ্ছিলো। পথে বংশাল এলাকায় রিকশা জোরে ব্রেক করলে সালমা ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। তার বোন ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন থানা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম