ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

ফ্লোরিডার বর্ণবাদী বন্দুকধারীর গুলি, ৩ কৃষ্ণাঙ্গ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩,  10:47 AM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে। খবর বিবিসির। খবরে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলায় তিনজন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে এবং তারপর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছেন। বিবিসি বলেছে, হামলাকারী ওই ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার বয়স ২০ বছরের বেশি। হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং গুলিবর্ষণ শুরু করেন। যার ফলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয়। জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেছেন, বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল। এছাড়া এই হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শেরিফ বলেন, হামলার সময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল। তিনি একাই এই হামলা চালান এবং পরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ ওয়াটার্স। ই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম