ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫, আহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৪,  11:16 AM

news image

ভারতের উড়িষ্যায় একটি বাস মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে। উড়িষ্যার পুরী থেকে কলকাতা ফেরার পথে যাত্রীবাহী এ বাস ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে নিহত হয়েছেন পাঁচজন, আহত প্রায় ৪০ জন।  সোমবার (১৫ এপ্রিল) রাতে পুরী থেকে একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে যায়।  গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকে মৃত ঘোষণা দেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটক এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম