ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

ফ্রান্সে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস, আহত ৩৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৩,  10:17 AM

news image

ফ্রান্সে একটি ভবনের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের একটি ভবনে বুধবার (২১ জুন) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় অন্তত দুজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল। তবে কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের কারণ নির্ণয় করতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম