ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফ্রান্সে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ১, আহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৫,  4:41 PM

news image

ফ্রান্সের উত্তরাঞ্চলে শনিবার ভোরে কথা কাটাকাটির জেরে একটি মদের দোকানের বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার গাড়ি চালিয়ে লোকজনকে চাপা দিয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির এভরেক্স শহরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুরুষ এবং এক নারীকে আটক করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন হামলাটি ইচ্ছাকৃতভাবে চালানো হলেও কোনো সন্ত্রাসী বা বর্ণবাদী উদ্দেশ্য জড়িত নয়। ঘটনাটি একটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। এভরেক্স পাবলিক প্রসিকিউটর রেমি কৌতিন বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই ঘটনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়া ৫ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।’ কৌতিন বলেন, ‘বেশ কয়েকজন পুরুষের সঙ্গে এক তরুণীর কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর তাদের মধ্যে একজন গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়িটি বারের বাইরে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন। ঘটনাটি ক্রমেই জটিল আকার ধারণ করে ভয়াবহ ট্র্যাজেডিতে শেষ হয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম