ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনায় আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  10:37 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স (৫৬)। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, জ্যঁ ক্যাসটেক্স করোনা টিকার দুই ডোজই সম্পন্ন করেছেন।

কিন্তু এরপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে থেকেই দায়িত্বপালন করবেন ফরাসি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর তিনি করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন। এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম