ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ফ্যাসিবাদী শক্তি রুখতে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

#

১২ নভেম্বর, ২০২৫,  8:41 PM

news image

ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে সাদিক কায়েম লেখেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত ও রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ। এ ছাড়া আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে। পোস্টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে নেমে আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দলীয় কর্মসূচি ‘লকডাউন’ ঘিরে রাজধানীসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম