ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

ফ্যাটি লিভারে উপকারী যেসব পানীয়

#

লাইফস্টাইল ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৫,  4:52 PM

news image

বর্তমান জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, কম শারীরিক পরিশ্রম ও মানসিক চাপের কারণে ফ্যাটি লিভারের সমস্যা বাড়ছে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস লিভার সুস্থ রাখতে সহায়ক হতে পারে। জেনে নিন ফ্যাটি লিভারে উপকারী কয়েকটি পানীয় সম্পর্কে-

গরম পানি

সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করলে শরীরের টক্সিন বের হতে সাহায্য করে। এটি হজম শক্তি বাড়ায় এবং লিভারের ওপর জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক ভূমিকা রাখে।

লেবু পানি

লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। প্রতিদিন হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করলে ফ্যাটি লিভারের ঝুঁকি কমতে সাহায্য করে।

গ্রিন টি

গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের চর্বি কমাতে কার্যকর। নিয়মিত গ্রিন টি পান করলে লিভারের কার্যক্ষমতা বাড়ে।

ব্ল্যাক কফি (চিনি ছাড়া)

পরিমিত পরিমাণে ব্ল্যাক কফি লিভারের জন্য উপকারী। এটি লিভারে চর্বি জমা কমাতে এবং এনজাইমের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ভেজিটেবল জুস

গাজর, বিট, শসা বা পালংশাকের রস লিভার পরিষ্কার রাখতে সহায়ক। এসব সবজিতে থাকা ফাইবার ও পুষ্টি উপাদান লিভারের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

মেথি ভেজানো পানি

রাতে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে লিভারের চর্বি কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। এটি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।

সতর্কতা

ফ্যাটি লিভার থাকলে চিনিযুক্ত পানীয়, সফট ড্রিংকস ও অ্যালকোহল এড়িয়ে চলা জরুরি। পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম