ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

ফোর্বসের তালিকায় বাংলাদেশের সাকিব জামাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৩,  1:51 PM

news image

বিশ্বখ্যাত সাময়িকী ‘ফোর্বস’ প্রকাশিত  'উত্তর আমেরিকার মর্যাদাপূর্ণ অনূর্ধ্ব ৩০' এর ২০২৪ সালের সফলদের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন সাকিব জামাল। সাকিবের সাফল্য নিয়ে ফোর্বসের তৈরিকৃত প্রোফাইলে বলা হয়, ২০২০ যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে সাকিব যোগদানের পর প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ২৮ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। এতে প্রধান ভূমিকা ছিল সাকিবের। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ক্রস বিন ভেঞ্চারের ৯টি বিনিয়োগে তিনি সরাসরি সংযুক্ত আছেন।  ২০২৩ সালের জুন মাসে জামালের দক্ষতা এবং নিষ্ঠার উপাহার সরূপ মাত্র তিন বছরের ব্যবধানে দ্বিতীয় পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির একজন ভাইস প্রেসিডেন্ট হিসবে দায়িত্ব পালন করছেন। ফোর্বসের এই বার্ষিক তালিকাটি উত্তর আমেরিকার ৩০ বছরের কম বয়সী সবচেয়ে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের নিয়ে তৈরি করা হয়। এই তালিকায় বিভিন্ন সেক্টরের যেমন ব্যবসা, প্রযুক্তি, শিল্পকলা সহ আরও অনেক সেক্টরের সফল তরুণদের নিয়ে তৈরি করা হয়। এ তালিকায় জামালকে ভেঞ্চার ক্যাপিটাল  ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল হল এমন একটি আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা কিনা ভবিষ্যতে লাভজনক হতে পারে এমন স্টার্টআপ বা ছোট কোম্পানিগুলোকে বিনিয়োগ করে থাকে। জানা যায়, তরুণ উদ্যোক্তাদের জন্য সাকিবের প্রকাশিত একটি বই থেকে আয়ের কিছু অংশ বাংলাদেশের স্কুলগামী শিক্ষার্থীদের জন্য দেয়া হয়। সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম