ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিসিক কর্মকর্তার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৪,  3:11 PM

news image

সিলেট মহানগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভবনের নিচে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। মো. বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে। তিনি সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি আত্মহত্যা করার কথা জানান এবং সবার কাছে ক্ষমা চান। সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বুরহানের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম