ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৩,  1:08 PM

news image

প্রেমে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল লাছিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। এলাকাবাসী  জানান, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দোগাছী কলেজ প্রাঙ্গণে দুজনের বাগ্‌বিতণ্ডার মধ্যে প্রেমিকাকে গালিগালাজ করেন এবং গালে থাপ্পড় মারেন আশরাফুল।

পরে বিষয়টি দুজনেরই পরিবার জেনে যায়। এটা  নিয়ে ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন যুবক আশরাফুল। স্ট্যাটাসে আশরাফুল লেখেন, তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এত ভালোবাসার পরও তুমি অন্যের প্রতি ঝুঁকে পড়েছো। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি? এরপর শেষ আরেকটি স্ট্যাটাসে ওই যুবক লিখেন, ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকব ওপারে...। এরপর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম