ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

#

বিনোদন প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  5:18 PM

news image

শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত হয়েছেন তিনি। আর তাইতো বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে। এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনো অ্যাক্টিব আছে। প্রসঙ্গত, গেল ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম