ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৩,  2:50 PM

news image

তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবিতে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানা গেছে। সূত্র জানায়, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ করবে দলটির নেতাকর্মীরা। এরপর নির্বাচন কমিশন যদি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে পরিবর্তন আনা হতে পারে। তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোর। এ ছাড়া নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। বিকেলের মধ্যে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম