ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

ফের মা হতে যাচ্ছেন রুমানা

#

বিনোদন প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২,  10:06 PM

news image

একসময়ের জনপ্রিয় নায়িকা রুমানা খান আবারও মা হতে যাচ্ছেন। গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তার বেবি শাওয়ার অনুষ্ঠান। সেখানে দেশীয় শোবিজের আরও কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন। রুমানার বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস। ছবিতে দেখা গেছে, রুমানার মাতৃত্বের আনন্দঘন উৎসবে শামিল হয়েছেন টনি ডায়েস, অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-সহ অনেকেই।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার মা হয়েছিলেন রুমানা খান। তখন তার কোল আলো করে পৃথিবীতে আসে কন্যাসন্তান। এখন দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন তিনি। উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রুমানা খান। ২০০৪ সালে তিনি নাম লেখান সিনেমায়। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। ২০১০ সালে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ সিনেমায় অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি। রুমানাকে সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালে প্রচারিত ‘যত দূরে যাবে বন্ধু’ শীর্ষক একটি নাটকে। এরপর থেকে আর অভিনয় করেননি। পরের বছর তিনি বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে। এর আগে রুমানা প্রথম বিয়ে করেছিলেন ২০০২ সালে। নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে তার সেই সংসার মাত্র এক বছর টিকেছিল। ২০০৪ সালে আবারও বিয়ে করেন অভিনেত্রী। সেটিও স্থায়ী হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম