ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ফের ভূমিকম্পে কেপে উঠল দিল্লি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  3:47 AM

news image

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে। কেঁপে উঠল উত্তর ভারতের একাংশও। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালে ছিল বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র। তারা জানায়, শনিবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে নেপালে (ভারতের উত্তরাখণ্ডের সীমান্তের কাছে) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২১২ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৭১ কিলোমিটার, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৩ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯৭ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩০৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে। ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে যে স্থানে ভূমিকম্প হয়েছিল, সেই এলাকার কাছেই আজ ভূমিকম্পের উৎসস্থল ছিল। আজও উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের একাংশে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম