ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:40 PM

news image

ভারতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ৫ মাত্রার কম্পন হয়েছে আসামে। মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ২৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার । খবর হিন্দুস্তান টাইমসের। আসাম ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প প্রায় হয়। এটি ভূমিকম্প অঞ্চল ভি-এর আওতায় পড়ে। যার অর্থ আসাম শক্তিশালী ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে। এদিকে আসামে সঙ্গে কেঁপেছে বাংলাদেশের সিলেট। গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি। তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি। প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভলকানো ডিসকভারি এ তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং তা এলাকাটিতে ব্যাপকভাবে অনুভূত হয়। ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম