ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

#

০৪ মে, ২০২৬,  11:03 AM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেমিমা গোল্ডস্মিথ আইরিশ ধনকুবের ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে জেমিমা ও ও’রেইলি একসঙ্গে সময় কাটাচ্ছেন। পেশাগত পরিচয়ের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হলেও, তা ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। ক্যামেরন ও’রেইলি একজন খ্যাতিমান বিনিয়োগকারী, যিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মিডিয়া টাইকুন স্যার অ্যান্থনি ও’রেইলির পুত্র এবং বিশ্ব আর্থিক অঙ্গনে তার উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। অন্যদিকে, জেমিমা গোল্ডস্মিথ একজন সুপরিচিত চিত্রনাট্যকার ও ডকুমেন্টারি প্রযোজক। পাশাপাশি সামাজিক ও মানবাধিকার বিষয়েও তিনি সক্রিয়। অতীতে তার ব্যক্তিগত জীবন বহুবার গণমাধ্যমের আলোচনায় এসেছে। সূত্র: সামা টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম