ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ফের বাড়ানো হলো সয়াবিন তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২২,  3:07 AM

news image

আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। আর পাম সুপার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা। আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে নতুন দাম। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফাচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়েছে।এখন থেকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। আর বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম