ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল সব রেকর্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২২,  2:50 PM

news image

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি এমএ হান্নান আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮ হাজার ৪১৩ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে গত ৩ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ দিন পর আবারও মূল্যবান ধাতুটির মূল্য বাড়ল। বাজুসের ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৩৮৯ টাকা। ভরিপ্রতি ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য বেড়েছে ৯৩৩ টাকা। নতুন দাম ধার্য করা হয়েছে ৭২ হাজার ৩১৭ টাকা। এছাড়া সনাতন স্বর্ণের মূল্য ভরিতে বৃদ্ধি পেয়েছে ৮১৭ টাকা। ধাতুটির দর ঠিক করা হয়েছে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন রূপার দাম ৯৩৩ টাকায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম