ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ফের বাড়লো এলপি গ্যাসের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  9:58 PM

news image

ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাদের এখন ১২ কেজির সিলিন্ডার কিনতে হবে ১২ শ’ ৫৪ টাকায়। মাসের ব্যবধানে ১২টাকা বাড়িয়ে এ দর নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ জুলাই) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়। আর জুনে ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ২৪২ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম