ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ফের বাবা হচ্ছেন জুকারবার্গ

#

০২ জানুয়ারি, ২০২৩,  4:44 PM

news image

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জুকারবার্গ জানান, শুভ নববর্ষ। ২০২৩ সালেই সকল অভিযান ও ভালবাসা পেতে চলেছি। ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গেছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা পোশাকে। গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জুকারবার্গ। তিনি জানিয়েছিলেন, ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে ২০২৩ সালে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। ছবিতে দম্পতিকে হাসিমুখে দেখা গিয়েছিল।  জুকারবার্গ লিখেছিলেন, অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে। উল্লেখ্য, ২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জুকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম