ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফের বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  11:04 AM

news image

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে জুলাইয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসেছিল তারা। তবে এবার দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুরা।  সিরিজের দুটি টেস্টের একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। জানা গেছে, ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। দুই দলের লড়াই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রস্তাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই সিরিজের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম