ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ফের বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  3:10 PM

news image

পরবর্তী তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এদিকে আজ বাংলাদেশের উপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামী দু’দিন (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম