ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফের ফ্রান্সে বেড়েছে করোনা রোগীর সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২২,  10:11 AM

news image

বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে কমেছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। সোমবার (১৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪০ জন। সবমিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে।

একই সময়ের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন। সবমিলিয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে। এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময়ের মধ্যে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৯৭ জন। সবমিলিয়ে দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন। অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৫৭ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সেখানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৮ লাখ ৯২ হাজার ২৬৩ জন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ১৭১ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম