ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ফের গরম বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  12:10 PM

news image

ক্রমশ দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ছত্তিশগড়ের উপকূলে উঠে গেছে। যার ফলে বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে। রোববার (২১ আগস্ট) আবহাওয়াবিদ আফরোজ সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। এজন্য আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে।

বাতাসের গতিবেগও কমে গেছে। এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, আজ থেকে গরম অনুভূত হবে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে। আফরোজ সুলতানা বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম