ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, অভিযোগ ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৬,  11:22 AM

news image

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। এরমধ্যে আবার ১০টা ৩০ মিনিটের মধ্যে আরও কয়েক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীরশেবাকে টার্গেট করে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে আগ্রাসন অব্যাহত রাখে ইসরায়েল। এর জবাব দিতে স্থানীয় সময় রোববার (৭ জুন) রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলকে এই হামলার জবাব না দিতে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে অনুরোধ উপেক্ষা করে সোমবার ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইরান ও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখনও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম