ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

#

বিনোদন ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  5:14 PM

news image

আবারও কভিডে আক্রান্ত হলেন কলকাতার পরিচালক-নায়িকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার রাতে টুইটারে এ কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক। বর্তমানে দুজনেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। অনুগামীদের করোনাবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।

এ নির্মাতা প্রথমবার কভিডে আক্রান্ত হওয়ার খবর জানান ২০২০ সালের ১৭ আগস্ট। এরপর রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী। ২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সে সময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। তবে তাদের পুত্র ইউভান সুস্থই ছিল সে সময়। বর্তমানে রাজ-শুভশ্রী জুটির ‘ধর্মযুদ্ধ’সহ একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম