ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ফের কমল সোনার দাম

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  9:35 PM

news image

মাত্র ৫ দিনের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সোনার দাম এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন মূল্য তালিকায় সোনা কেনাবেচা হবে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট এক ভরির দাম পড়বে ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন এক ভরি সোনার দাম ধরা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুর দাম কমতে থাকায় দেশের বাজারেও সমন্বয় করা হয়েছে। তবে এবার রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। এর আগে গেল ১৬ মার্চ ভা‌লো মানের সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সে সময় ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ৭৮ হাজার ১৪৯ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪ হাজার ৬৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩২ টাকা ক‌মিয়ে প্রতি ভরির দাম ধরা হয় ৬৪ হাজার ৩৫ টাকা এবং এক ভরি সনাতন সোনার দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয় ৫৩ হাজার ৩৬৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম