ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

ফের ইরাকের কুর্দিস্তানে হামলা চালাল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  10:18 AM

news image

ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে নতুন করে কামান ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি’র পদাতিক বাহিনীর আর্টিলারি ও ড্রোন ইউনিট নানা কৌশলে শত্রুদের অবস্থানে আঘাত হানছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি, সমাবেশস্থল এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গোলাবর্ষণ করা হচ্ছে। দুই দিন আগেও আইআরজিসি একই ধরনের হামলা চালায় ইরাকের কুর্দিস্থানের সন্ত্রাসী অবস্থানে। সে সময় আইআরজিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের বিপ্লববিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত হানা হয়েছে। সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করার কথা জানিয়েছিল তারা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানবিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগেও বহু বার খবর এসেছে। সেখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগে ইসরায়েলি গুপ্তচরদের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনছ করে দিয়েছিল আইআরজিসি। সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম