ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ফেরি সংকট: ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  1:04 PM

news image

শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি সংকটে যাত্রী বিড়ম্বনা চরমে পৌঁছেছে। ঘরমুখো মানুষের চাপ না বাড়তেই হিমশিম অবস্থা। এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় দেখা দিতে পারে বিপর্যয়। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘলাইন লেগেই আছে। শিমুলিয়া থেকে মাঝিরকান্দি এবং শুধু দিনের বেলা বাংলাবাজার নৌপথে ফেরি চলছে এখনো। গত আট মাস ধরে এই পথে ভারী যান পারাপার বন্ধ। এতে ঈদের আগে পারাপারে যাত্রীদের দুর্ভোগ চরমে। গত ১৮ আগস্ট থেকে এখানে ফেরি চলাচলে তৈরি হয় অচলাবস্থা।

৮ নভেম্বর হতে শিমুলিয়া-বাংলাবাজার দিনের বেলায় এবং পরবর্তীতে ১৩ ডিসেম্বর থেকে পদ্মা সেতুকে এড়িয়ে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে এবার ফেরি পর্যাপ্ত না থাকায় ঈদ যত ঘনিয়ে আসছে সংকটও ততই বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চলছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ট্রাফিক পরিদর্শক এস এম জিয়াউল হায়দার বলেন, যত সংখ্যক গাড়ি আমাদের এই ঘাট দিয়ে পারাপার হয় সে তুলনায় ফেরির সংখ্যা কম। ৪টি ফেরি দিয়ে মূলত ঘাট চালানো হচ্ছে, সে কারণে আমাদের হিমশিম অবস্থা। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যে রুটটা, সেখানে একটিমাত্র ফেরিঘাট ছিল। এখন আমরা আরেকটি ফেরিঘাট করছি এবং যাতায়াতের সুবিধার জন্য লঞ্চ ঘাটটাকেও আমরা স্থানান্তর করছি। শিমুলিয়া থেকে শুধু যাত্রী পারাপার করছে ৮৭টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম