ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ফেরিঘাটে টেম্পু চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  2:46 PM

news image

চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা-তুজ-জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে ওঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে টেম্পুটি চাপা দেয়। ঘটনাস্থলেই ফাতেমা তুজ জোহরা মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন। তিনি বলেন, ঘটনায় জড়িত টেম্পুটি জব্দ করা হয়েছে। টেম্পু চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম