ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  11:01 AM

news image

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন। এই পাবলিক পরীক্ষাটি গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার করোনা মহামারিতে সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে পরীক্ষা গ্রহণ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা আজ (মঙ্গলবার) বৈঠকে বসছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এক মাসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা করছি। এবার এইচএসসি বা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বি.এম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম