ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি, পরীক্ষা হবে সব বিষয়ে

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩,  5:46 PM

news image

চার বছর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের এ পরীক্ষায় সব বিষয়ে আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। ২০২৪ সালের এ পরীক্ষায় সব বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় সেই সূচি পাল্টে গিয়েছিল, যা আগের মতো করা হল। মহামারির কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সময়মত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নেওয়া যায়নি সে বছর। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে। ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর চলতি ২০২৩ সালের পরীক্ষা আরও এগিয়ে এনে ৩০ এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম