ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ফেন্সিডিলের বিশাল চালানসহ র‌্যাবের হাতে ট্রাক আটক গ্রেফতার ১

#

২১ সেপ্টেম্বর, ২০২৩,  12:43 PM

news image

আবুল হোসেন বাবলুঃ  বাদাম বোঝাই ট্রাকে বস্তার ভেতর লুকিয়ে  সুকৌশলে ফেন্সিডিল বহন করে পাচারের সময় ফেন্সিডিলের বিশাল চালান ট্রাকসহ আটক এবং ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বুধবার ২০ সেপ্টেম্বর বিকেলে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক চোরাকারবারি বাদামের বস্তার ভেতর ফেন্সিডিল ভরে সুকৌশলে বাদাম বোঝাই ট্রাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত সাপটি বাড়ী বিসিক শিল্পনগরী এলাকার বুড়িমারী টু লালমনিরহাটগামী মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি বাদাম বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তার ভেতরে থাকা ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ সহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।  র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সজল হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।  তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম