ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ফেনী-১ আসনে শিরীন আখতারের মনোনয়ন পত্র দাখিল

#

২৮ নভেম্বর, ২০২৩,  10:31 PM

news image

ফেনী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে  মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ শিরীন আক্তার।  মঙ্গলবার ( ২৮ নভেম্বর)  সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের নিকট মনোনয়নপত্র জমা দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। কারণ বিএনপি-জামায়াত দেশে যেভাবে হরতাল অবরোধ আহবান করলেও জনগন তাতে সাড়া দিচ্ছে না। বস্তুতপক্ষে ফেনীতে কোন হরতাল অবরোধ বলতে কোন শব্দ নেই। তিনি বলেন, তবে কোথাও কোথাও বিএনপি-জামায়াত আগুনসন্ত্রাস করছে, নাশকতা করছে। আমরা স্পষ্টত বলেছি এ সমস্ত অপকর্মের মোকাবিলা করেই আমরা নির্বাচনের দিকে যাব শিরীন আখতার আরও বলেন, ‘বিদেশি ও বহিরাগতদের থাবায় দেশে কোনো কিছু যায় আসে না। সংবিধানসম্মত ব্যবস্থায় দেশে নির্বাচন হচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলকভাবে যাতে হয়, সে বিষয়ে আমরা বলছি। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আমি ফেনী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছে, আশাকরছি, সমঝোতা হবে। মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’এ সময় জাসদের ফেনী জেলা সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, ডাক্তার অমিত মনোশিজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম